জলিলের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে তার গুলশানের বাসায় রোববার রাত সাড়ে ৮টায় বৈঠকে বসেছেন জাতীয় পার্টির নেতারা।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে নির্বাচনে অংশগ্রহণ, মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত ও জাতীয় পার্টির সঙ্গে আসন বন্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকে জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত আছেন রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
আওয়ামী লীগের পক্ষে তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও শেখ ফজলুল করিম সেলিম রয়েছেন।
