২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার গুলশান আসনটি এরশাদকে দেওয়ার অনুরোধ

জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে গুলশান আসনটি দলের চেয়ারম্যান এরশাদকে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দুপুর দেড়টায় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু সুধা সদনে যান। তারা প্রায় দেড় ঘন্টারও বেশি সেখানে অবস্থান করেন।

বৈঠক সূত্রে জানা যায়, তারা গুলশানের আসনটি এরশাদকে দেওয়ার জন্য শেখ হাসিনাকে অনুরোধ করেছেন।

২০০১ সালের নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগ নেতা একেএম রহমতউল্লাহ নির্বাচন করেছিলেন।

বিকেল চারটায় রহমতউল্লাহ শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সুধা সদন থেকে বেরিয়ে তিনি নেতা-কর্মীদের জানান, গুলশান আসনটি এরশাদকে দেওয়া হবে। এর বদলে তাকে আওয়ামী লীগের মহানগর কমিটির সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এরপর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রমোদ মানকিনের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের ৬৫ সদস্যের একটি দল শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।