২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববারের মধ্যে মহাজোটের তিনশত প্রার্থীর নাম ঘোষণা করা হবে: কাজী ফিরোজ রশিদ

রোববারের মধ্যেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট তিন শত আসনেই মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 04:29 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রোববার দুপুরে সুধাসদনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টি (এ) প্রতিনিধি দলের দেড় ঘন্টা বৈঠক শেষে পার্টির মহাসচিব কাজী ফিরোজ রশিদ সাংবাদিকদেরকে এ কথা বলেন।

তিনি আরো বলেন,“জোটবদ্ধ নির্বাচন ও আসন্ন নির্বাচনের কর্ম-কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।”

শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা একই হওয়ায় সেখান থেকে কে নির্বাচন করবেন ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফিরোজ রশিদ বলেন,“আমরা শেখ হাসিনার হয়ে নির্বাচন করবো।”