২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর্জা জলিল জামিন পেয়েছেন

দ্রুত বিচার আইনে গ্রেপ্তার কৃষক লীগের সভাপতি ড. মীর্জা আব্দুল জলিল জামিনে মুক্তি পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 03:51 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিষ্ট্রেট আ. রউফ খান ৫ হাজার টাকা জামানতের বিনিময়ে রোববার তাকে জামিন দেন।

গত ২১ ডিসেম্বর ১৪ দলের হরতাল চলাকালে পুলিশের কর্তব্য পালনে বাধাদান, ভাংচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে মোহাম্মদপুর থানা পুলিশ মীর্জা জলিলসহ ১৪ দলের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

সেদিনই আদালতে জামিনের আবেদন করা হয়। কিন্তু তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।

মীর্জা জলিলকে জামিন দেয়া হলেও অপর ৭ নেতা-কর্মী নাঈম, এরশাদ, কবির, হুমায়ূন কবীর, সেকেন্দার ও জামালের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।

শুনানীর সময় মীর্জা জলিলের আইনজীবীরা বলেন, বয়স্ক মানুষ হওয়ার পরও মীর্জা আব্দুল জলিলকে পুলিশ নির্মমভাবে প্রহার করেছে। এতে তিনি জখম হন বলে উল্লেখ করে তারা বলেন, জেলে তার উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। আসন্ন সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুতরাং তাদের মক্কেলকে এ মুহূর্তে জামিন দেওয়া হোক।