আসন বন্টন নিয়ে শেখ হাসিনার সঙ্গে জাসদের বৈঠক
আসন্ন নির্বাচনে আসন বন্টন নিয়ে জাসদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার রাতে আলোচনা করেছেন।
শেখ হাসিনার বাসভবন সুধাসদনে রাত সাড়ে নয়টায় বৈঠক শুরু হয়। চলে রাত ১১ টা পর্যন্ত।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। অন্য দুই সদস্য হলেন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ ও কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল।
শেখ হাসিনার সঙ্গে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলও আলোচনায় অংশ নেন।
বৈঠক শেষে সৈয়দ জাফর সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসন বন্টন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।”
