২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের আলোচনা

আসন্ন নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ ও খেলাফত মজলিসের মধ্যে শনিবার রাতে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 12:03 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সূত্র জানায়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল রাতে খেলাফত মজলিস প্রধান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে তার লালবাগের বাড়িতে দেখা করেন। আলোচনা করেন জোটবদ্ধভাবে নির্বাচন করা নিয়ে ।

তবে শায়খুল হাদিস জোটবদ্ধভাবে নির্বাচনের জন্য পাঁচ দফা শর্ত দিয়েছেন।

খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর প্রিন্সিপাল হাবিবুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বলেছি, আমাদের আদর্শিক পাঁচ দফা দাবি মেনে নিলে আপনাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে।”

খেলাফত মজলিসের পাঁচ শর্তের মধ্যে রয়েছে কুরআন সুন্নাহ ও শরীয়তবিরোধী কোন আইন প্রণয়ন না করা, কওমী মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি যথাযথ বাস্তবায়ন এবং সনদপ্রাপ্ত হাক্কানী আলেমগণের ফতোয়ার অধিকার সংরক্ষণ।