২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভুয়া প্রশ্নপত্র বিক্রেতা ও পরীক্ষার্থী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের প্রথমবর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় শনিবার মো. রাকিব উদ্দিন নামে এক যুবক ধরা পড়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পরে তাকে মতিহার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এনামুল হকের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই যুবককে আটক করেন।

তার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার রহমান নগর এলাকায়।

এদিকে শনিবার এগারটা থেকে অনুষ্ঠিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় জাহিদুল করিম নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

জাহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

সে শাহাদত হোসেন নামে এক ভর্তিচ্ছুর হয়ে পরীক্ষায় বসেছিল।