২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব: জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 02:48 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল একথা বলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন রোববার একথা মনে করিয়ে দিলে মনোনয়ন পত্র জমা দেওয়া প্রসঙ্গে জলিল বলেন, “অপেক্ষা করুন এবং দেখুন।”

জলিল মনে করেন, ১৪ দলীয় জোটের নির্বাচনী প্রস্তুতি মোটামুটি শেষ। বাকি কাজগুলোও দুয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।

চার দলীয় জোট প্রার্থীদের সুবিধামত ভোটকেন্দ্র বসানো হচ্ছে বলে জলিল অভিযোগ করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করেই তফসিল ঘোষণা করা হয়েছে যা বেআইনী।

এর আগে বৈঠক থেকে বেরিয়ে সভাপতিমণ্ডলির সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বর্তমান তফসিলে ঘোষিত সময়সূচি অনুযায়ী রোববারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।

শনিবার দলের সভাপতিমন্ডলীর সভা থেকে বার হয়ে সাংবাদিকদেরকে তিনি বলেন, “আমরা শরিকদের সঙ্গে আলোচনার করেই সিদ্ধান্ত নেবো পরবর্তী কর্মসূচি কী হবে।”

তোফায়েল আহমেদ আরো বলেন,“আজকের দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করছে আমরা কী কর্মসূচি দেবো।”

অন্য এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদেরকে বলেন, “মহাজোট পুরোপুরিভাবে নির্বাচনের জন্য প্রস্তুত।”