রোববারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাবনা নেই: তোফায়েল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান তফসিলে ঘোষিত সময়সূচি অনুযায়ী রোববারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।
শনিবার দলের সভাপতিমন্ডলীর সভা থেকে বার হয়ে সাংবাদিকদেরকে তিনি বলেন, “আমরা শরিকদের সঙ্গে আলোচনার করেই সিদ্ধান্ত নেবো পরবর্তী কর্মসূচি কী হবে।”
তোফায়েল আহমেদ আরো বলেন,“আজকের দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করছে আমরা কী কর্মসূচি দেবো।”
অন্য এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদেরকে বলেন,“মহাজোট পুরোপুরিভাবে নির্বাচনের জন্য প্রস্তুত।”
