শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাত
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাবর শনিবার সুধাসদনে সাক্ষাত করেছেন।
১১ টা ২০ মিনিট থেকে শুরু হওয়া প্রায় ১ ঘন্টার বৈঠকে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদেরকে কিছু জানানো হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল, সৈয়দ আবুল হোসেন।
