জলিলের সঙ্গে এলডিপি নেতাদের বৈঠক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিলের সঙ্গে গুলশানে তার বাসভবনে বৈঠকে বসেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা।
মহাজোটের অধীনে নির্বাচনে আসন বণ্টন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সাংবাদিকদের বাসভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
বিকেল ৪ টায় শুরু হওয়া বৈঠকে এলডিপির মহাসচিব আব্দুল মান্নান, আনোয়ারুল কবীর তালুকদার, রেদোয়ান আহমেদ, মণিস্বপন দেওয়ান উপস্থিত আছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে আছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ।
