২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন পাননি সাবেক হুইপ আশরাফ ও লবি

চার দলীয় জোট প্রার্থী তালিকা চূড়ান্ত না করলেও বিএনপি মনোনয়ন চূড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 10:42 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

হাওয়া ভবনের একটি সূত্র বলেছে, খুলনা-২ আসনে আলী আজগর লবিকে (যিনি বনানীর হাওয়া ভবনের মালিক) মনোনয়ন দেয়া হয়নি। সেখানে মনোনয়ন দেয়া হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মঞ্জুকে।

এছাড়া সাবেক হুইপ শ্রমিক নেতা আশরাফ হোসেনকে বাদ দিয়ে খুলনা-৩ আসনে মেয়র শেখ তৈয়েবুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে হাওয়া ভবনের সূত্রটি বলেছে, শেষ মূহুর্তে এটা পূনর্বিবেচনা করা হতে পারে।

একাধিক সূত্র জানায়, খুলনা জেলা বিএনপির কোন্দলের কারণে আলী আজগর লবিকে মনোনয়ন দেয়া হয়নি। এছাড়া দূর্নীতি ও মৌলবাদ সম্পর্কে প্রকাশ্যে কথা বলায় আশরাফ হোসেনের ওপর দলের নীতিনির্ধারকরা অসন্তুষ্ট।

খুলনা-১ আসনে খান আমীর এজাজ, খুলনা-৪-এ নুরুল ইসলাম দাদু ভাইকে মনোনয়ন দেয়া হয়েছে। খুলনা-৫ ও ৬ আসন জামায়াতে ইসলামীর সংরক্ষিত রাখা হয়েছে।