২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনভাবে আত্মপ্রকাশ করছে ন্যাপ ভাসানী

বিএনপিতে বিলুপ্ত হয়ে যাওয়া মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ (ভাসানী) নতুনভাবে আবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 11:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এর উদ্যোক্তা শফিকুল গনি স্বপন। এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য স্বপন ন্যাপের চেয়ারম্যান হিসাবে শুক্রবার বিকেল ৩টায় পূর্বাণী হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনে নতুন করে তার দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেবেন।

প্রায় ২৮ বছর আগে ১৯৭৮ সালে দলটির বিলুপ্তি ঘটেছিল। ওই বছর ভাসানী অনুসারী মসিউর রহমান যাদু মিঞা ন্যাপ ছেড়ে জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টে যোগ দেন।

ওই ফ্রন্টে আরও যোগ দিয়েছিলেন বাংলাদেশের ডানপন্থী ও চীন ঘেঁষা বামপন্থী নেতারা। পরে দলটি বিএনপিতে রূপ নেয়।

ন্যাপ প্রধান মাওলানা ভাসানী ১৯৭৬ সালে মারা যান।