সমাবেশে বসা নিয়ে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি
মঙ্গলবার পল্টন মাঠে চারদলীয় জোটের মহাসমাবেশে বসার জায়গা নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও শোডাউন হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত কর্মীরা বিএনপি নেতা অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকারের সমর্থকদের উদ্দেশে পানির বোতল ছূঁড়তে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মানিকগঞ্জ থেকে আসা যুবদল নেতা মুজিবুর রহমান অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা দুপুর দুইটা থেকে ময়দানের আউটার স্টেডিয়ামের দিকের অধিকাংশ জায়গা দখল করে বসে পড়ে।
পরে পশ্চিম দিক থেকে আসা বিএনপির মিছিল জনসভার মাঠে ঢুকে মঞ্চের কাছাকাছি অবস্থান নেওয়ার চেষ্টা করলে জামায়াত কর্মীরা তাদের বাধা দেয়।
ঢাকা মহানগর শাখার সিনিয়র বিএনপি নেতাদের হস্তক্ষেপের ১০ মিনিটেরও বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি চলতে থাকে বলে মুজিবুর রহমান জানান।
পরে লালবাগ থেকে আসা একটি মিছিল সমাবেশে যোগ দিয়ে সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টুর পক্ষে স্লোগান দিতে থাকলে আবারো একই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত কর্মীরা দলের প্রতীক দাড়িপাল্লা নিয়ে পল্টন ময়দানে অবস্থান নেয়। মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহীদ সমাবেশে বক্তব্য দেওয়ার আগে জামায়ত কর্মীরা উঠে দাঁড়িয়ে প্রায় এক মিনিট স্লোগান দেয়।
