২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের মহাসমাবেশে যাচ্ছেন জাপা নেতারা

এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা রাজধানীর পল্টন ময়দানে ১৪ দলের মহাসমাবেশে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদসহ সভাপতিমণ্ডলীর অধিকাংশ সদস্য এবং সাবেক সাংসদরা মহাসমাবেশে যাচ্ছেন।

মহাসচিব জানান, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশ অনুযায়ীই ১৪ দলের মহাসমাবেশে যোগ দিচ্ছেন তারা। এ ছাড়া দলের কয়েক হাজার নেতাকর্মীও তাদের শক্তি প্রদর্শনের জন্য সমাবেশে যাচ্ছেন।

এরশাদের আত্মগোপন সম্পর্কে জাপা মহসাচিব বলেন, তিনি এখন হাসপাতালে। রোববার এরশাদের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে বলেও তিনি জানান।