২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশে পাল্টা গুচ্ছ প্রস্তাব দিতে পারে ১৪ দল

১৪ দল সোমবারের মহাসমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারকে একটি গুচ্ছ প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 11:11 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

১৪ দলের জরুরি বৈঠক শেষে রোববার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলে এরকমই ধারণা পাওয়া গিয়েছে।

তিনি বলেন, “বর্তমান তফসিলে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তত্ত্বাবধায়ক সরকারের গুচ্ছ প্রস্তাবটি এখন অবাস্তব হয়ে গেছে। এখন আমরা পাল্টা তাদের একটা গুচ্ছ প্রস্তাব দেবো।”

তিনি জানান, সোমবার সকালে সুধা সদনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মহাসমাবেশের ঘোষণা চূড়ান্ত করবেন।