২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 10:40 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তিনি আত্মগোপন করেছেন বলে রোববার দিনের শেষে গুজব ছড়িয়ে পড়ে। তবে সন্ধ্যায় তার ছোট ভাই জিএম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন, “তিনি (এরশাদ) ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।”

জিএম কাদের বলেন, “আমরা জানি এরশাদ হাসপাতালে আছেন। তবে আমরা তার কাছে যেতে পারিনি। তিনিও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।”

জাপানি বোট ক্রয় দুর্নীতি মামলায় বৃহস্পতিবার হাইকোর্ট এরশাদকে দুই বছরের কারাদণ্ড দেয়ার পর গত তিন দিন ধরে তিনি সবার ধরাছোঁয়ার বাইরে আছেন।

সংবাদ সংস্থা রয়টার্স তার বাসায় ফোন করলেও কেউ ধরেনি। আকস্মিক এ ঘটনা সম্পর্কে পুলিশ প্রশাসনও কোনো মন্তব্য করেনি।

সূত্র জানায়, উচ্চ আদালতের রায়ের পর এরশাদ গ্রেফতার এড়াতে চেষ্টা করতে পারেন। সুপ্রিম কোর্ট এই রায় স্থগিত না করলে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।