পাবনায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০
পাবনায় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে রোববার দুপুরে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক শামিম এবং অপর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লুর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা সদর থানার গেটের সামনে উভয় পক্ষের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। এসময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আতংক ছড়িয়ে পড়লে আশপাশের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্য করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
