২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে তাজুল চৌধুরীকে অবঞ্ছিত ঘোষণা করেছে ১৪ দল

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ তাজুল ইসলাম চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কুড়িগ্রামের ১৪ দল।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রোববার শহরের খলিলগঞ্জে ১৪ দল ও সমমনা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জনবিচ্ছিন্ন ওই নেতাকে মহাজোট থেকে মনোনয়ন দেয়া হলে কুড়িগ্রাম ১৪ দল তা মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতা মোকারম হোসেন সাচ্চু, চাষী আব্দুল করিম, শেখ বাবুল, আব্রাহাম লিংকন, ওমর ফারুক, জাসদের মোসলেম উদ্দিন, এমদাদুল হক, গণফোরামের নুরন্নবী মাস্টার, ওয়ার্কার্স পার্টির আবুল কাশেম ও সিপিবি নেতা নুরন্নবী বাবু উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, জনবিচ্ছিন্ন তাজুল চৌধুরী মানুষের প্রতিরোধের মুখে এলাকায় এখনও জনসংযোগ শুরু করতে পারেননি।