২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ১৭৪ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের ৭ম দিনে রোববার বিএনপি ১৭৪ জনের সাক্ষাৎকার নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে ১১ সদস্যের সংসদীয় বোর্ড তাদের সাক্ষাৎকার নেয়। দুই দিন বিরতির পর বেলা সাড়ে ১১টায় সাক্ষাৎকার শুরু হয় বনানীর হাওয়া ভবনে।

সাক্ষাৎকার দেন কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার মনোনয়ন প্রত্যাশীরা। এই পাঁচ জেলায় মোট আসন সংখ্যা ২৩।

সাক্ষাৎকার নেয়ার সময় খালেদা জিয়া যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে মনোনয়ন প্রত্যাশী ও দলীয় নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানান।

দুপুরে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “সোমবার সাক্ষাৎকার নেয়া শেষ হওয়ার পর শরিক দলের সঙ্গে বসে চারদলীয় জোট প্রার্থী চুড়ান্ত করা হবে।”

সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।