ডিসি এসপিদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক সোমবার
প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রথম বারের মত দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন সোমবার।
বৈঠকটি অনুষ্ঠিত হবে বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে।
উপদেষ্টা শফিকুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আলোচনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলার বিষয়টি প্রাধান্য পাবে।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তাদের সমস্যার কথা শুনবেন। দিবেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও।
