মহাসমাবেশ সফল করুন: ১৪ দল
সোমবারের মহাসমাবেশ সফল করার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন ১৪ দলের নেতৃবৃন্দ ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকালে ১৪ দলের এক প্রস্তুতি সভায় নেতারা এই আহবান জানান ।
ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মতিয়া চৌধুরী, আব্দুল মান্নান, ওমর আলী, হাজী সেলিম, এ কে এম রহমতউল্লাহ, কামাল আহমেদ মজুমদার প্রমুখ।
শরিক দলগুলোর কয়েকজন নেতা উপস্থিত থাকলেও তাদের কেউ বক্তব্য রাখেননি।
মতিয়া চৌধুরী বলেন, মহানগরের নেতারা চেষ্টা করলে মহাসমাবেশকে মহাসমুদ্রে পরিণত করতে পারবেন।
