২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের সঙ্গে বিউটেনিসের গোপন বৈঠক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত প্যাট্রিসিয়া বিউটেনিসসহ অন্তত চারটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত গুলশানে এক সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে শনিবার রাতে বিএনপি নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদ বলছেন বৈঠকের বিষয়টি গোপন রাখা হয়।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 11:57 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত প্যাট্রিসিয়া বিউটেনিসসহ কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত গুলশানের একটি বাড়িতে শনিবার রাতে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

রাজধানীর গুলশান দুই নম্বরের ওই বাড়িটি সাবেক একজন প্রতিমন্ত্রীর। সেখানে তাদের নৈশভোজের দাওয়াত ছিল।

গোপন বলে বর্ণিত এই বৈঠক শুরু হয় রাত ৯ টার দিকে এবং চলে মধ্যরাত পর্যন্ত।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের মধ্যে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কানাডা এবং অষ্ট্রেলিয়ার হাইকমিশনাররা।

তারা নির্বাচন সংক্রান্ত বিষয় ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।