আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক বাণিজ্য ক্যাডার থেকে নিয়োগের দাবি
আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক পদে বাণিজ্য ক্যাডারের কর্মকর্তার পরিবর্তে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সিভিল সার্ভিস (বিসিএস) ট্রেড এসোসিয়েশন।
সোমবার এসোসিয়েশনের এক সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
এসোসিয়েশনের দপ্তর সম্পাদক রুহুল আমীন শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের পদে বাণিজ্য ক্যাডারের একজনকে নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
