২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় কমিশন

ঢাকায় ইউরোপীয় কমিশনের (ইসি) মুখপাত্র বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম, সেনা মোতায়েন এবং ভোটার তালিকার হালনাগাদসহ বাংলাদেশের নির্বাচনপূর্ব ঘটনাপ্রবাহ তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ইসি মুখপাত্র বলেন, “একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপকে আমরা উৎসাহিত করবো।”

বালাদেশে ইসির অভিজ্ঞ পর্যবেক্ষক দল পাঠানোকে নির্বাচন বিষয়ে কমিশনের আগ্রহের প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, “আমরা মনে করি বাংলাদেশে আবাধ ও নিরপেক্ষ নির্বাচনী কার্যক্রম নিশ্চিতকরণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ আমাদের এই পর্যবেক্ষক দল।