নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আর নেই: তোফায়েল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, “এখন আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নেই। এটা দলীয় নেতা ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুরোপুরি বিএনপি-জামাত দলীয় সরকারে পরিণত হয়েছে।”
তত্ত্বাবধায়ক সরকারের নতুন তিনজন উপদেষ্টা নিয়োগের ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
