২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের কোনো বিকল্প নেই: ইউনূস

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনুস বলেছেন, “নির্বাচনের কোনো বিকল্প নেই। এ জন্য সবার শুভবুদ্ধির উদ্রেক হোক।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তাঁর সম্মানে নরওয়েতে বসবাসরত বাংলাদেশীদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের পর মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।

১৯৯১ সালের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য মুহাম্মদ ইউনূস বর্তমানে নরওয়েতে রয়েছেন। রোববার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অসলোর সিটি হলে তাঁর হাতে ২০০৬ সালের এ পুরস্কার তুলে দেওয়া হয়।