২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের সাক্ষাত

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের আলমগীর বাবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সোমবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর বনানীর হওয়া ভবনে সৌজন্য সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সাক্ষাতকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান।