২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকারিয়া-মোদাব্বির রূদ্ধদ্বার বৈঠক

চার উপদেষ্টার পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই সোমবার বিকেলে রুদ্ধদ্বার বৈঠক করলেন দুই নির্বাচন কমিশনার স ম জাকারিয়া ও মোদাব্বির হোসেন চৌধুরী। তবে তারা কি নিয়ে আলোচনা করেছেন সে ব্যাপারে মুখ খোলেননি দুজনের কেউই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বিকাল ৪ টা থেকে পৌনে একঘন্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় স ম জাকারিয়ার কক্ষে ।

বৈঠক শেষে মোদাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “সময় আসুক, দু-একদিন যাক, সবই বলবো।”

ছুটিতে যাচ্ছেন কি না-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “নো কমেন্ট।”

ছুটিতে যাওয়া বা পদত্যাগের বিষয়ে বঙ্গভবন থেকে কোনো অনুরোধ এসেছে কি না-জানতে চাওয়া হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কিসের অনুরোধ, কার অনুরোধ, কার কাছে অনুরোধ, কেনই বা অনুরোধ?”

বিকাল ৫ টার দিকে স ম জাকারিয়া তড়িঘড়ি করে অফিস ত্যাগ করার সময় কোনো প্রশ্নেরই জবাব দেননি।

উপদেষ্টাদের ‘গুচ্ছ প্রস্তাব’র মধ্যে এই দুই নির্বাচন কমিশনারের ছুটিতে যাওয়ার বিষয়টিও ছিল।