সেনা মোতায়েন নির্বাচনী পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করবে না: যুক্তরাষ্ট্রের আশা
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা আশা করে সেনা মোতায়েনের ঘটনা বাংলাদেশে একটি ইতিবাচক নির্বাচনী পরিবেশ তৈরিতে কোনো বাধা সৃষ্টি করবে না।
রোববার মার্কিন দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “বাংলাদেশে চলমান রাজনৈতিক সমঝোতা প্রক্রিয়ায় দেখা দেয়া অচলাবস্থায় দূতাবাস উদ্বিগ্ন।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আশা করে, সেনা মোতায়েনের এ ঘটনা একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টির প্রচেষ্টায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।”
মুখপাত্র বলেন, “তাদের প্রত্যাশা, সরকার অচিরেই সেনা মোতায়েনের উদ্দেশ্য ও ‘রুলস অফ এনগেজমেন্ট’ এর পরিপুর্ণ ব্যাখ্যা দেবে। একই সঙ্গে সেনাবাহিনী যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
