বরগুনার শতাধিক বিএনপি নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান
বরগুনা জেলা বিএনপি নেতা ও আমতলী পৌরসভার চেয়ারম্যান নাজমুল আহসান নান্নু এবং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সিকদারসহ শতাধিক নেতা-কর্মী রোববার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ।
দুপুর দেড়টায় বরগুনার নেতাকর্মীদের যোগদানের সময় সেখানে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, আবুল হাসনাত আবদুল্লাহ, রাশেদ মোশাররফ, বরগুনার সাবেক সাংসদ গোলাম সারোয়ার ফোরকান, ইহসাক আলী খান পান্না প্রমুখ ।
