খালেদা-রওশন আকস্মিক বৈঠক
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে আকস্মিক বৈঠক করেেেছন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
বনানীর হাওয়া ভবনে রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই বৈঠকের আলোচ্যসূচি দু’পক্ষই গোপন রেখেছে। বিএনপির কোনো নেতাই এ বিষয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
