মঞ্জুর মনোনয়ন দাবিতে খুলনায় সমর্থকদের মিছিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে তার সমর্থকরা বুধবার বিকেলে নগরীতে মিছিল করেছে।
নগর যুবদল নেতা শের আলম সান্টু দাবি করেন, মাঠ পর্যায়ের শতকরা ৯৫ ভাগ নেতা-কর্মী মিছিলে অংশ নেয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তরা বলেন, মেয়র-লবী গ্রুপকে বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা কখনোই মেনে নেবে না। আগামী সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুর বিকল্প নেই বলেও তারা দাবি করেন।
বিএনপি নেতা এসএম মোর্শেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান মনি, আনোয়ারুল কাদির খোকন, আব্দুল জলিল খান কালাম, স ম আব্দুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
