২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পাওয়া ৩৭ কর্মকর্তা আগের পদেই

সদ্য পদোন্নতি পাওয়া আরও দুজন অতিরিক্ত সচিবকে পদায়ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আর মাঠ পর্যায়ে ৩৭ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) উপ সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার পরও তাদের আগের পদেই বহাল রাখা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিবদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) এটিএম সরওয়ার হোসেনকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য এবং ওএসডি অতিরিক্ত সচিব সুনিল কান্তি বোসকে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

উপসচিবদের মধ্যে যেসব অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) নিজ নিজ কর্মস্থলে বহাল রাখার আদেশ জারি করা হয়েছে তারা হলেন-কিশোরগঞ্জের এডিসি তপন চন্দ্র বনিক, জয়পুরহাটের এডিসি তাপস কুমার বসু, নীলফামারীর এডিসি মলয় কুমার রায়, কুড়িগ্রামের এডিসি খলিলুর রহমান, চট্টগ্রামের এডিসি মোফাজ্জল হোসেন, লক্ষ্মীপুরের এডিসি এসএম ময়নুর, মেহেরপুরের এডিসি ধীরেন্দ্র নাথ সরকার, বরিশালের এডিসি প্রণয় কান্তি বিশ্বাস, ঢাকার এডিসি শামীমা ইয়াছমিন, ভোলার এডিসি অশোক কুমার বিশ্বাস, কুষ্টিয়ার এডিসি নূর উর রহমান, খাগড়াছড়ির এডিসি তপন কান্তি ঘোষ, চাঁপাই নবাবগঞ্জের এডিএম মোস্তাফিজুর রহমান, পাবনার এডিসি মানিক লাল বণিক, জামালপুরের এডিসি অমর চান বণিক, মেহেরপুরের এডিএম শরিফ মর্তুজা মামুন, যশোরের এডিসি হাওলাদার জাকির হোসেন, নড়াইলের এডিসি জাহাঙ্গীর আলম, কুড়িগ্রামের এডিসি নিখিল রঞ্জন রায়, মাদারিপুরের এডিএম হাবিবুর রহমান, রাঙ্গামাটির এডিসি নন্দ দুলাল বণিক, চুয়াডাঙ্গার এডিসি সঞ্জয় কুমার চৌধুরী, বগুড়ার এডিসি স্বপন কুমার ঘোষ, লক্ষ্মীপুরের এডিসি আব্দুল মান্নান ইলিয়াস, রংপুরের এডিসি কল্লোল কুমার চক্রবর্তী, চাঁদপুরের এডিএম আব্দুল মান্নান, জামালপুরের এডিসি মিজানুর রহমান, দিনাজপুরের এডিসি দিলীপ কুমার বণিক, রাজবাড়ীর এডিসি নুরুল আলম, গোপালগঞ্জের এডিসি নারায়ণ চন্দ্র দেবনাথ, পটুয়াখালীর এডিসি লক্ষণ চন্দ্র দেবনাথ, হবিগঞ্জের এডিসি জ্যোতি লাল কুরী, যশোরের এডিসি আশরাফুল কবির, ময়মনসিংহের এডিসি জোবায়দুর রহমান, গোপালগঞ্জের এডিএম এইউএসএম সায়ফুল্লাহ, গাজীপুরের এডিসি ইয়ামিন চৌধুরী এবং ঝালকাঠির এডিসি শফিকুল আহমেদ।