বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন
প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করেছে বিএনপি।
দলের দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় আমরা সাক্ষাৎকারের নতুন সময়সূচি নির্ধারণ করেছি।”
পরিবর্তিত সময় অনুযায়ী বুধবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম বিভাগের অবশিষ্টদের এবং চাঁদপুর জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এছাড়া বৃহস্পতিবার সাক্ষাৎকার নেওয়া হবে রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মনোনয়ন প্রার্থীদের।
অন্যান্য জেলার প্রার্থীদের সাক্ষাৎকারের পরিবর্তিত সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। সাক্ষাতকার অনুষ্ঠান প্রতিদিন সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
