২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার শুরু মঙ্গলবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করবে মঙ্গলবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দফতর সম্পাদক নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শুরু হবে সকাল ১১ টায় বনানীর চেয়ারপারসনের কার্যালয়ে। মনোনয়ন প্রার্থীদের জামানতের রশিদসহ সকাল সাড়ে ১০ টার মধ্যে ওই কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এ দুই বিভাগের জেলা ও মহানগরী বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়কদের একই সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বুধবার রাজশাহী, বৃহস্পতিবার খুলনা ও বরিশাল এবং শুক্রবার ঢাকা বিভাগের মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।