২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমে যুক্তরাষ্ট্রের পুরো সমর্থন রয়েছে

একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে পূর্ণ সমর্থন জানিয়েছে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন উপ সহকারি মন্ত্রী জন গ্যাস্টরাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের সঙ্গে দেখা করার পর সোমবার তিনি বলেন, “দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া পদক্ষেপগুলার প্রতি আমরা সমর্থন জানিয়েছি।”

হেমায়েত উদ্দিন বলেন, “দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এটা খুবই ফলপ্রসু আলোচনা হয়েছি।”

১১ নভেম্বর মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার এর বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় গ্যাস্ট্রাইটের এ বাংলাদেশ সফর বলে পররাষ্ট্র সূত্রে জানা গেছে।