২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিমকোর্টে ভাংচুরের ঘটনা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ৬ বিচারপতির বৈঠক

সুপ্রিমকোর্টে ভাংচুরের ঘটনা নিয়ে আপিল বিভাগের ছয় বিচারপতি রোববার রাতে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সঙ্গে তাঁর হেয়ার রোডস্থ বাসভবনে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 11:34 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সূত্র জানায়, রোববার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তিন ঘন্টার এই বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. রহুল আমিন, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি এমএম রহুল আমিন, বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি আমিরুল কবীর চৌধুরী ও বিচারপতি জয়নুল আবেদীন।

প্রসঙ্গত রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর দায়ের করা রীটের রায় ঘোষণার প্রাক্কালে প্রধান বিচারপতি মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করে দেওয়ায় গত ৩০ নভেম্বর ওই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।