২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আরো রদবদল

জনপ্রশাসন ও মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল হয়েছে। রোববারও সংস্থাপন মন্ত্রণালয় থেকে বিভিন্ন পর্যায়ে রদবদলের একাধিক প্রজ্ঞাপন জারি হয়েছে। তবে এসব প্রজ্ঞাপনের অধিকাংশই পেছনের তারিখ দিয়ে ইস্যু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সাতজন উপসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এরা হলেন-সরকারি মুদ্রণালয়ের উপ-নিয়ন্ত্রক লতিফুর রহমান, কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব আবদুল কুদ্দুস, গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক একেএম নেসার উদ্দিন ভূইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক মজিবর রহমান, যমুনা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক এসএম গোলাম ফারুক ও দিলীপ কুমার দাস।

উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে শিল্পকলা একাডেমীর সচিব আশরাফুল মোসাদ্দেককে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের পরিচালক ও সাধারণ বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক খন্দকার আখতারুজ্জামানকে যমুনা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

ওএসডি উপসচিব কামরুজ্জামান চৌধুরী শিল্পকলা একাডেমীর সচিব, ওএসডি উপসচিব সৈয়দা আনোয়ারা বেগমকে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্প-১-এর উপ পরিচালক, ওএসডি উপ সচিব সৈয়দ তৌহিদুর রহমানকে চট্টগ্রাম ওয়াসার সদস্য, ওএসডি উপসচিব অপূর্ব কুমার বিশ্বাসকে সাধারণ বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদায়ন করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব সুরুত জামানকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক, ওএসডি উপসচিব সাফাত আহমেদ চৌধুরীকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর পরিচালক, ওএসডি উপসচিব আকতারী মমতাজকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব খান ফরিদউদ্দিন আহমেদকে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প, নরসিংদীর প্রকল্প পরিচালক, ওএসডি উপসচিব গোলাম মোস্তফা জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, ওএসডি উপসচিব জাহাঙ্গীর আলমকে জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম), ওএসডি উপসচিব আবুল বাশার মো. সিরাজুল হককে কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব, ওএসডি উপসচিব হেলালউদ্দিন ভূঁঞাকে সরকারি মুদ্রণালয়ের উপ-নিয়ন্ত্রক ও ওএসডি উপসচিব মোহাম্মদ আইয়ুবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর পরিচালক চৌধুরী মুফাদ আহমেদকে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যুগ্ম পরিচালক, সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ আলামীন মো. আব্দুল হাফিজকে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্প-১-এর উপ পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর পরিচালক গীতা পালকে গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএইচএম সফিকুজ্জামানকে বরগুনা সদরে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখাবুর রহমানকে টাঙ্গাইলের মধুপুরে, মধুপুরের ইউএনও মঈনউদ্দিন আহমেদকে বরগুনার আমতলীতে, টাঙ্গাইল ধনবাড়ীর ইউএনও হামিদুল হককে হবিগঞ্জের আজমিরীগঞ্জে, খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশেদুল হাসানকে ধনবাড়ীতে, যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুশফিকুর রহমানকে নড়াইলের কালিয়ায়, বিসিএস প্রশাসন একাডেমীর উপ পরিচালক ড. গোলাম ফারুককে ঝালকাঠির কাঠালিয়ায়, বিসিএস প্রশাসন একাডেমীর উপ পরিচালক খলিলুর রহমানকে নওগাঁর বদলগাছিতে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুজ্জামানকে ঝিনাইদহের মহেশপুরে, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজুল আলম খানকে চাঁদপুরের উত্তর মতলবে, মানিকগঞ্জ সদরের ইউএনও সৈয়দ বেলাল হোসেনকে ফেনীর সোনাগাজীতে, ওএসডি সিনিয়র সহকারী সচিব আবু শাহিন মো. আসাদুজ্জামানকে ঝিনাইদহ সদরে, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল মান্নানকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুর রাজ্জাককে নওগাঁর ধামুরহাটের ইউএনও নিয়োগ করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নূরুল আবছারকে ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ করা হয়েছে।

এদিকে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার আবুল কাশেম এবং নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার নীলকণ্ঠ সরকারকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে।