মুক্তিযুদ্ধ আমাদের অংহকার: ধীরাজ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেছেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার।”
চাঁদপুরের সরকারী হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে শনিবার ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি এসএ সুলতান টিটু, আওয়ামী লীগ সভাপতি ড. মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ওবায়দুর রহমান খান এবং মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব কালী নারায়ন লোধ।
