অবরোধের মাধ্যমে আন্দোলনে বিজয় অর্জন করতে হবে: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, অবরোধের মাধ্যমে আন্দোলনে বিজয় অর্জন করতে হবে।
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ স্মরণে শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত মহানগর ১৪ দলের সভায় জলিল এ কথা বলেন।
রোববার থেকে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “রেলপথ, সড়ক পথ, নৌপথ, রাজপথ বন্ধ করে দিতে হবে। চক্রান্ত-ষড়যন্ত্রের নির্বাচন ঠেকিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে। ইনশাল্লাহ আমরা সফল হবো।”
মহানগর ১৪ দলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় রক্তব্য রাখেন হাসানুল হক ইনু, ড. মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, মুকুল বোস, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
