২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা হামলায় যুবদল নেতা নিহত

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হায়দার আলি হাদু শুক্রবার রাত ৮টা ০৫ মিনিটে শহরের আদর্শ পাড়ায় নিজ বাসার সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুটি বোমার আওয়াজ শুনতে পান। পর মুহূর্তেই তারা যুবদল নেতা হাদুকে পড়ে থাকতে দেখেন। মুমূর্ষু অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করার সময় তিনি মারা যান।

পুলিশ সুপার (অতিরিক্ত) এম এ ওয়াহেদ জানান, রিকশায় করে বাসার সামনে আসার সঙ্গে সঙ্গে আগে থেকে ঊঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। বোমা হামলার কারণ জানা যায়নি।

এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।