২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলকে চট্টগ্রামে আর অবরোধ করতে দেওয়া হবে না: নোমান

সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী ১৪ দলকে চট্টগ্রামে আর অবরোধ করতে দেওয়া হবে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

জনগণের ভোটে নির্বাচিত জোট সরকার মেয়াদ শেষে সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের পর যা কিছু হয়েছে সবই সাংবিধানিক। তবু তাদের দাবি অনুযায়ী অনেক কিছুই করা হয়েছে। নির্বাচনে জনগণের রায় পাবে না জেনেই তারা বানচালের জন্য নৈরাজ্যের পথ বেছে নিয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় নগরীর কাজীর দেউড়ীর মোড়ে ৪ দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান একথা বলেন।

এতে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, জামায়াতে ইসলামীর নেতা আফছার উদ্দিন প্রমুখ।

সমাবেশে নোমান বলেন, ৪ দলীয় জোট একটি পরীক্ষিত শক্তি। এই শক্তি ন্যায়ের পক্ষে, নৈরাজ্যের বিরুদ্ধে। তিনি চট্টগ্রামে নৈরাজ্য সৃষ্টির জন্য মেয়র মহিউদ্দিন চৌধুরীকে অভিয্ক্তু করে বলেন, পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার জন্য সিএমপি কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলে সতর্ক করে দেন।