২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুর কবরস্থানে দাফন করা হবে হানিফকে

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দুপুর ১টায় নাজিরাবাজারে তার প্রথম জানাজা এবং দুপুর আড়াইটায় নগরভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখার পর সর্বস্তরের নেতা-কর্মী তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

এরপর বাদ আছর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

মোহাম্মদ হানিফ হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান।