জাপা থেকে কাদের বহিস্কার
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলীয় শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে ছোট ভাই ও স্পষ্টবাদী দলীয় নেতা জিএম কাদেরকে বহিস্কার করেছেন।
লন্ডন থেকে একচিঠিতে সাবেক রাষ্ট্রপতি প্রাথমিক ও প্রেসিডিয়াম সদস্য পদসহ সব দায়িত্ব তাকে অপসারণ করেন। এরশাদ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
২৬ নভেম্বর তারিখের ওই চিঠিতে এরশাদ বলেন, গত এক বছর ধরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকায় তিনি কাদেরকে বহিস্কার করেছেন।
কাদের এরশাদের বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে যোগ দেয়ার পরিকল্পনার ঘোর বিরোধী। তিনি বলে আসছেন, জোটে যোগ দিলে জাতীয় পার্টি ভেঙ্গে যাবে।
