২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারিয়াকান্দিতে এক বিএনপি নেতার শোডাউন

বগুড়ার সোনাতলা-সারিয়াকান্দি আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী মোহাম্মদ শোকরানার পক্ষে রোববার দুপুরে নেতাকর্মীরা দেড় শতাধিক মোটর সাইকেল নিয়ে তিনটি ইউনিয়নে শোডাউন করেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 10:17 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

উপজেলার হাটশেরপুর, নারচী ও হাটফুলবাড়ি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামে নেতাকর্মীরা গণসংযোগ করেন। গণসংযোগ শেষে বিএনপির পুরাতন অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রবিউল ফারুক, মঞ্জু তরফদার, আবদুল খালেক খান, আমিরুল মোমিন পিন্টু, রায়হানুল আলী সেবিন, শাহজাহান আলী মুকুল, উত্তম কুমার সাহা, আবদুর রাজ্জাক, মতিউর রহমান।

বক্তারা এ আসনে শোকরানাকে মনোনয়ন দেওয়ার জন্য দলের হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন।