সোনাতলা বিএনপির ৫২৭ জনের জামিন লাভ
বগুড়ার সোনাতলা উপজেলা সদরে আওয়ামী লীগের সমাবেশ ও মিছিলে হামলা এবং গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা ১৫টি মামলায় হাইকোর্ট থেকে রোববার ৫২৭ জন বিএনপি নেতা-কর্মী অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছেন।
বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি ফজলুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এদের জামিন মঞ্জুর করেন।
