২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে: মওদুদ

প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তারা যে নির্বাচন চায় না এটাই তার প্রমান। উচ্চ আদালতে ১৪ দলীয় নেতারা এই মামলা দায়ের করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সাবেক আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে এর কোনো বিকল্প নেই।

মহানগর নাট্যমঞ্চে রোববার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রয়াত মহাসচিব সাইফুর রহমানের শোক সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, বিজেপির শামীম আল মামুন, এবিএম গোলাম মোস্তফা, ইসলামী ঐক্যজোটের আহমেদ আব্দুল কাদের, আব্দুল লতিফ নেজামী, জামায়েত ইসলামীর রফিকুল ইসলাম খান প্রমুখ।

বক্তারা সাইফুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি গণতন্ত্র ও সংবিধানের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। মৃত্যুর আগেও তিনি চার দলের সমাবেশে নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধ করার সংকল্প ব্যক্ত করে ছিলেন।

বক্তারা সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

সাইফুর রহমান গত ১৯ নভেম্বর মুক্তাঙ্গনে চার দলীয় জোটের সমাবেশ শেষে মিছিল শুরুর প্রক্কালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।