২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই বৈঠকে যোগ দেয়া ইউএনও সালাউদ্দিন এখন ওএসডি

উত্তরায় সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে শুক্রবার রাতের বৈঠকে যোগ দেয়া সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেএম সালাউদ্দিন নাগরীকে ওএসডি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৫ শাখা থেকে রোববার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে শাখার সিনিয়র সহকারি সচিব আফজালুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ঘটনার আগের দিন অর্থাৎ ২৩ নভেম্বর, ২০০৬ তারিখ দেয়া রয়েছে।

ওই বৈঠকে উপস্থিত সরকারি আমলাদের মধ্যে সালাউদ্দিন নাগরীই প্রথম কর্মকর্তা, যার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হলো।

এদিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।