২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে জলিল বঙ্গভবনে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মোকাম্মেল হক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 03:17 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

রোববার দুপুর ২টা ২৭ মিনিটে তারা বঙ্গভবনে যান এবং তিনটা ১৮ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন ।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক তিনটি মামলা দায়েরের কয়েক ঘন্টা পরই তারা বঙ্গভবনে গেলেন।

১৪ দল ও সমমনা দলগুলো রোববার বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর আদালতে এ আবেদনগুলো দায়ের করে। সোমবার আবেদনগুলোর শুনানি হবে।